ভালুকায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ - দিগন্ত জার্নাল

ভালুকায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫

ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দলের অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের মাহমুদপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই রাতে মকবুল মেম্বার, যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, যুবলীগ নেতা ফেদৌস, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা তারিকুল, আকরাম হোসেনসহ কয়েকজন তাদের অনুসারীদের নিয়ে শ্রমিক দলের অফিসে হামলা চালান। হামলায় শ্রমিক দল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

an adbox will go here