ক্লাব বিশ্বকাপে সুযোগ না পেয়ে বড় ক্ষতির মুখে বার্সেলোনা - দিগন্ত জার্নাল

ক্লাব বিশ্বকাপে সুযোগ না পেয়ে বড় ক্ষতির মুখে বার্সেলোনা

দিগন্ত জার্নাল ডেস্ক :

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন আঙ্গিকে বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। তবে এই প্রতিযোগিতায় জায়গা পায়নি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, যা তাদের জন্য কেবল ক্রীড়াগত নয়, আর্থিকভাবেও বড় ধাক্কা।

৩২ দলের প্রথম সংস্করণে না থাকায় বার্সা প্রায় ৫০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬০ কোটি টাকা) ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। মূলত সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে তাদের বাজে পারফরম্যান্সের কারণে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ মেলেনি কাতালান ক্লাবটির।

অন্যদিকে, নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ থেকে ফিফার আয় হতে পারে প্রায় দুই বিলিয়ন ডলার, যেখানে টিভি স্বত্ব, টিকিট বিক্রি, অতিথি আপ্যায়ন ও মার্চেন্ডাইজিংয়ের বড় অবদান থাকবে। অংশগ্রহণকারী দলগুলোর জন্য ফিফা মোটা অঙ্কের প্রাইজমানির ব্যবস্থা করেছে।

উদাহরণস্বরূপ, শুধুমাত্র অংশগ্রহণ করলেই রিয়াল মাদ্রিদ ৩৫ মিলিয়ন ইউরো পাবে, আর শিরোপা জিতলে এই অঙ্ক বেড়ে দাঁড়াবে ১৪৫ মিলিয়নে। বার্সার জায়গায় সুযোগ পাওয়া আতলেতিকো মাদ্রিদ কেবল গ্রুপ পর্ব খেলেই ২০ মিলিয়ন ইউরো আয় করবে, আর পরবর্তী পর্বে গেলে সেই অঙ্ক বেড়ে হবে ৫০ মিলিয়ন ইউরো।

an adbox will go here