চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে: রাচিন রবিন্দ্র ও বিরাট কোহলি শিরোপার দৌড়ে - দিগন্ত জার্নাল

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে: রাচিন রবিন্দ্র ও বিরাট কোহলি শিরোপার দৌড়ে

দিগন্ত জার্নাল ডেস্ক :

২৫ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। ১৫ ম্যাচের টুর্নামেন্টে ফাইনাল খেলা দুটি দল সর্বোচ্চ ৫টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে।

এবারের টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবিন্দ্র ও ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। কোহলি ৪ ম্যাচে ৭২.৩৩ গড়ে ২১৭ রান করেছেন এবং ৭টি ক্যাচ ধরেছেন। ফাইনালে ভালো ব্যাটিং করলে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। ৪৬ রান করলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান করে ফেলবেন কোহলি, যিনি বর্তমানে ১৭ ম্যাচে ১৬ ইনিংসে ৭৪৬ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল ১৭ ম্যাচে ৭৯১ রান নিয়ে প্রথম অবস্থানে আছেন।

অন্যদিকে রাচিন রবিন্দ্র ৪ ম্যাচে ২৬৩ রান করেছেন এবং ২টি উইকেট নিয়েছেন। ফাইনাল ম্যাচে ৩৭ রান সহ তার রান ২৬৩ দাঁড়ায়। আইসিসি টুর্নামেন্টে মাত্র ১৩ ম্যাচে ৫টি সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান, যার দুটি সেঞ্চুরি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির আগে তিনি বাংলাদেশের বিপক্ষেও সেঞ্চুরি করেন।

নিউজিল্যান্ডের আরেক তারকা বোলার ম্যাট হেনরি ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। তার পারফরম্যান্সের কারণে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে ‘ইমপ্যাক্টফুল’ বোলার বলা হচ্ছে।

an adbox will go here