ডাকাত কতৃক সাভারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্য - দিগন্ত জার্নাল

ডাকাত কতৃক সাভারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্য

দিগন্ত জার্নাল ডেস্ক :

সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে দোকান বন্ধের সময় স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ী দীলিপ কুমার দাস (৪৭) কুপিয়ে হত্যা করেছে ডাকাত দল। রোববার রাতে স্বর্ণপট্টির দীলিপ স্বর্ণালয়ের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার পর তার ব্যাগভর্তি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাত সাড়ে ৯টার দিকে দীলিপ স্বর্ণের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। দোকানের শাটার বন্ধ করে তালা দেওয়ার সময় একটি প্রাইভেটকারে করে চারজন দীলিপকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং স্বর্ণের ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করে।

নিহতের ফুফাতো ভাই খোকন সরকার জানান, সন্ধ্যায় দোকান বন্ধ করে দীলিপ বাসায় ফিরে গিয়েছিলেন। পরে স্ত্রীর সঙ্গে বাজারে আসেন এবং স্বর্ণের চেইন বিক্রি করেন। এরপর তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। ডাকাতরা তাকে কুপিয়ে স্বর্ণের ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মেরাজুল রায়হান পাভেল বলেন, “দীলিপ অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান। তার শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত ছিল এবং ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।”

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা প্রাইভেটকারে আসা চারজন হামলা চালিয়ে স্বর্ণের ব্যাগ ছিনতাই করে এবং পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

an adbox will go here