নেত্রকোণা সদর আসনে ফাহিম পাঠানের সম্ভাবনা: একটি নতুন দিগন্তের সূচনা
নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল
নেত্রকোণা জেলা সদর ( নেত্রকোনা সদর- বারহাট্টা ) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে “জাতীয় নাগরিক পার্টি” (এনপিপি)-এর দলীয় মনোনয়নের জন্য তরুণ ও মেধাবী রাজনীতিবিদ ফাহিম রহমান খান পাঠানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ফাহিম রহমান খান পাঠান ১৮ সাল থেকেই কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সেই কোটা বিরোধী আন্দোলন ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধের মধ্যদিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের একদফায় রূপ নেয়, ৫ আগস্ট হাসিনা সরকার তার মন্ত্রী পরিষদসহ রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে বধ্য হয় এবং হাসিনাসহ তার দল আওয়ামী লীগের বহু নেতাকর্মী ভাতরে পালিয়ে যায়। এই তীব্রতর জুলাই বিপ্লবে ফাহিমের ভূমিকা ছিল বেশ সক্রিয়
ফাহিম রহমান খান পাঠান নেত্রকোণা জেলা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এক নতুন রাজনৈতিক পরিচিতি তৈরি করেছেন।
ফাহিম রহমান খান পাঠান, যিনি “জাতীয় নাগরিক কমিটি”-এর কেন্দ্রীয় সদস্য ছিলেন, তার নেতৃত্বে সন্ত্রাস, ধর্ষণ, শিক্ষার্থীদের অধিকার, নিরাপদ সড়ক আন্দোলনসহ নানা সামাজিক সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি ২০১৭ সালে প্রতিষ্ঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “উজ্জীবন”-এর মাধ্যমে বন্যা, করোনা ও অন্যান্য দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় কাজ করেছেন। তার সংগঠন রক্তদান, হুইল চেয়ার বিতরণ, এতিমখানা ও মাদ্রাসায় ঈদের কাপড় বিতরণ সহ নানা সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে।
ফাহিম খান পাঠানের নেতৃত্বে সামাজিক ও মানবিক কাজের ক্ষেত্রে তার প্রভাবশালী অবস্থান সুনিশ্চিত। এছাড়া, “Netrokona Cat & Dog Society” সংগঠনের মাধ্যমে তিনি ৫০০ এর বেশি কুকুর-বিড়ালকে সম্পূর্ণ বিনামূল্যে এডপশন এবং চিকিৎসা সেবা প্রদান করেছেন। তার এই কর্মকাণ্ড তার জনগণের কাছে আরও নিবিড় সম্পর্ক তৈরি করেছে এবং তাকে তৃণমূলের সমর্থকবৃন্দের মধ্যে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।
নেত্রকোণা সদর আসনে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ফাহিম খান পাঠান যে আশা এবং সম্ভাবনা তৈরি করেছেন, তা অস্বীকার করা যাবে না। তার রাজনৈতিক দর্শন এবং জনগণের প্রতি তার ভালোবাসা তাকে নির্বাচনী প্রচারণায় একটি বড় সুবিধা প্রদান করবে। যদি তিনি দলীয় মনোনয়ন লাভ করেন, তবে তার বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নেত্রকোণা সদর আসনের জনগণের জন্য এক নতুন দিগন্তের সূচনা হতে পারে।
এই নির্বাচনে ফাহিম রহমান খান পাঠান যদি জয়ী হন, তবে তা এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির নতুন পথ খুলে দিতে পারে। তার নেতৃত্বে আরও উন্নতি এবং জনগণের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা নেত্রকোণা সদর আসনের জনগণের ভাগ্য পরিবর্তনে সহায়তা করবে।