NCP নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ৪শ’কোটি টাকা দুর্নীতির অভিযোগ
দিগন্ত জার্নাল ডেস্ক:
সম্প্রতি ৪০০ কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে ছাত্রদের তৈরি দল NCP-এর এক উচ্চপদস্থ নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে। বই ছাপানোর কাগজ কেনাবেচায় এই অনিয়ম হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে বিষয়টির সত্যতা এখনো তদন্তাধীন রয়েছে।
গাজী সালাউদ্দিন তানভীর একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে তাকে জনসম্মুখে বেশি দেখা যাচ্ছে। সম্প্রতি রূপায়ন টাউন মসজিদে অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর বিয়েতে তিনি খুতবা পাঠ করেছিলেন। ওই বিয়েতে ছাত্র সংগঠন শিবিরের সভাপতি সাদিক কায়েম এবং সারজিস আলম উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে তাকে বিয়ের দায়িত্ব দেওয়া হতো কিনা, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।
তবে বিয়ের খুতবা দেওয়ার সময় তার উচ্চারণ ও ধারাবাহিকতা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন, ইবরাহিম খলিল বিক্রমপুরী নামের এক ব্যাক্তি তার সমালোচনা করে বলেন,গাজী সালাউদ্দিন তানভীর যে ভাবে মোবাইলে দেখে দেখে বিয়ের খুতবা পড়েছে, এই লেহানে নামাজে কিরাত পড়লে মুসল্লিদের নামাজ হবেনা। আরো আরো ধর্মীয় বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষকে দাঁড়ি-টুপি আর জুব্বা-পাগড়ীতে দেখেই যোগ্যতাসম্পূর্ণ বা আলেম মনে করা উচিৎ নায়, বরং তার জ্ঞান, আমল ও নৈতিকতা বিবেচনা করা প্রয়োজন।
গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, এই অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন, যাতে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়।