বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ট্রাম্প প্রশাসন, আসতে পারেন ইলন মাস্ক
দিগন্ত জার্নাল ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে ‘বিনিয়োগের ভালো সুযোগ’ ও বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেন, ট্রাম্প একজন ডিলমেকার, তাই তার সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক গড়ার সুযোগ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী ইলন মাস্ক চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসতে পারেন। ড. ইউনূস জানিয়েছেন, তার কাছে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাবনা উত্থাপন করা হবে।
ড. ইউনূস আরও বলেন, “ট্রাম্প যদি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী না হন, তাহলে কিছুটা হতাশা থাকবে, তবে গণতান্ত্রিক ও অর্থনৈতিক অগ্রযাত্রা থেমে থাকবে না।”
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্কের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে আলোচনা চলছে। তার আগমন হলে বাংলাদেশে প্রযুক্তি ও ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।