ছিনতাই চাঁদাবাজিতে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত - দিগন্ত জার্নাল

ছিনতাই চাঁদাবাজিতে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধের বেড়ে যাওয়ার পেছনে ২৪ এর জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার পালায়নরত ছাত্র সংগঠন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অনেকাংশে দায় রয়েছে। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মাস্টারমাইন্ডরা পরিকল্পিতভাবে অপরাধী চক্র তৈরি করেছে এবং হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অপরাধ সংঘটিত করছে। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, যেখানে জানা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা এসব অপরাধের পেছনে সক্রিয়ভাবে জড়িত। অপরাধী চক্রের নেটওয়ার্ক চিহ্নিত করতে পুলিশ তাদের গতিবিধি, রাজনৈতিক সম্পর্ক, সামাজিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার তথ্য সংগ্রহ করছে।

এছাড়া, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন
ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে তাদের কার্যক্রম এবং গতিবিধি নজরদারিতে রাখা যায়। বিশেষভাবে খোঁজ নেওয়া হচ্ছে তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর, রাজনৈতিক পরিচয়, অতীত ও বর্তমান কার্যক্রমের তথ্য। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো হয়রানি বা মামলা করার উদ্দেশ্যে নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার্থে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এখন সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এবং বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, সিগন্যালের মতো অ্যাপস ব্যবহার করে তারা যোগাযোগ রাখছে এবং কিশোর গ্যাং, মাদকসেবীসহ অপরাধীদের কাজে লাগাচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, এবং দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এই পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে অবৈধ অস্ত্র এবং কালোটাকা উদ্ধার ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের শনাক্ত করার জন্য কাজ করছে।

an adbox will go here