নারায়ণগঞ্জে ছাত্রদলকর্মী অপূর্ব হত্যার ঘটনায় শোক ও তারেক রহমানের পাশে থাকার আশ্বাস - দিগন্ত জার্নাল

নারায়ণগঞ্জে ছাত্রদলকর্মী অপূর্ব হত্যার ঘটনায় শোক ও তারেক রহমানের পাশে থাকার আশ্বাস

দিগন্ত জার্নাল ডেস্ক :

নারায়ণগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারান ছাত্রদলকর্মী অপূর্ব (২৫)। সোমবার রাতে তার বাবা, বিএনপি নেতা খোকন মিয়াকে ফোন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

এ সময়, বিএনপির মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, “অপূর্বর বাবা-মাকে সান্ত্বনা দিয়ে তারেক রহমান বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছে, গুম হয়েছে বা পঙ্গু হয়েছে, কিন্তু তবুও আমরা অন্যায়ের সঙ্গে আপস করি না। প্রশাসনকে অনুরোধ করছি, অপূর্ব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিক।”

অপূর্বের বাবা খোকন মিয়া জানান, “আমার তিন ছেলের মধ্যে অপূর্ব ছিল সবার ছোট। বিএনপি করার কারণে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা ১৬ বছর তাকে ও অপূর্বকে ঘরে থাকতে দেয়নি, অনেক নির্যাতন করেছে।”

গত ৯ মার্চ রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় অপূর্বকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে সম্রাট (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে।

an adbox will go here