মেজর জিয়ার স্বাধীনতা পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইউনূস সরকারের - দিগন্ত জার্নাল

মেজর জিয়ার স্বাধীনতা পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইউনূস সরকারের

দিগন্ত জার্নাল ডেস্ক:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২০০৩ সালের স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত (বাতিল) করা হয়েছে এবং তার পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে, ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের নির্বাচিতদের নামও প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের স্বাধীনতা পুরস্কার ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হবে। তার মধ্যে রয়েছেন—বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান (আজম খান) (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।

এছাড়া, ২০১৬ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার করা হয়েছিল। তবে ইউনূস সরকার সেই সিদ্ধান্ত বদলে পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

an adbox will go here