বিটিভিকে জনপ্রিয়ো করতে কর্মকর্তাদের সমন্বিত প্রয়াসের আহ্বান: মাহফুজ - দিগন্ত জার্নাল

বিটিভিকে জনপ্রিয়ো করতে কর্মকর্তাদের সমন্বিত প্রয়াসের আহ্বান: মাহফুজ

দিগন্ত জার্নাল ডেস্ক:


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কে যুগোপযোগী ও জনপ্রিয়ো প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। মঙ্গলবার বিটিভির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

উপদেষ্টা বিটিভির অনুষ্ঠানগুলোর মানোন্নয়ন ও সেগুলোর তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তা, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে একত্রে কাজ করতে হবে।

ডিজিটাল পদ্ধতিতে বিটিভির পুরানো অনুষ্ঠান ও সংবাদ সংরক্ষণের বিষয়ে তাগিদ দিয়ে তিনি বলেন, “এই অনুষ্ঠানগুলোকে অনলাইনে ডিজিটাল ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে, যাতে যে কেউ যেকোনো সময় এগুলো দেখতে পারেন।”

উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিটিভির উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, উপমহাপরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিটিভির ক্ষতিগ্রস্ত ভবন, অডিটোরিয়াম, আর্কাইভ ও বিভিন্ন স্টুডিও পরিদর্শন করেন।

an adbox will go here