নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি: NCP আহ্বায়ক
দিগন্ত জার্নাল ডেস্ক:
সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। বাংলাদেশবিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।” তিনি আরও জানান, তার দল এনসিপি একইসঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায়।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানান। তিনি বলেন, “বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা দরকার।”
ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, আলেম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিলে এনসিপির নেতারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।