স্বাধীনতা পদকের তালিকা থেকে বাদ পড়লেন জেনারেল ওসমানী - দিগন্ত জার্নাল

স্বাধীনতা পদকের তালিকা থেকে বাদ পড়লেন জেনারেল ওসমানী

দিগন্ত জার্নাল ডেস্ক :

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী এবারের স্বাধীনতা পদকের তালিকা থেকে বাদ পড়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৮৫ সালে ওসমানী স্বাধীনতা পদক পেয়েছিলেন। একই ব্যক্তিকে দুবার এই পদক দেওয়ার বিধান না থাকায় তার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীকে এবারের স্বাধীনতা পদক দেওয়ার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তাকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৮৫ সালে তিনি স্বাধীনতা পদক পেয়েছিলেন। দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একই ব্যক্তি দুবার পেতে পারেন না বিধায় তার নাম বাদ দেওয়া হয়েছে।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রতিবছর স্বাধীনতা পদক প্রদান করে সরকার। এ বছর আট বিশিষ্টজনকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। তবে চূড়ান্ত তালিকায় সাতজনের নাম প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তারা হলেন—বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহিদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ।

an adbox will go here