খুনি হাসিনার ১৩ সালের সহযোগী লাকিকে গ্রেফতারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল - দিগন্ত জার্নাল

খুনি হাসিনার ১৩ সালের সহযোগী লাকিকে গ্রেফতারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

দিগন্ত জার্নাল ডেস্ক:

আওয়ামী লীগের দালাল, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের ১৩ সালের অন্যতম সহযোগী শাহবাগ গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং লাকি আক্তারকে বিশ্ববিদ্যালয় থেকে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময়
মিছিলে শিক্ষার্থীরা, ১৩ এর খুনিরা, হুঁশিয়ার সাবধান; শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন; ল তে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা; শহিদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাত যাক; ওয়ান-টু-থ্রি-ফোর, শাহবাগ নো মোর; শাহবাগের ঠিকানা, এই বাংলায় হবে না ইত্যাদি স্লোগান দেন। এবং লাকি আক্তারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য এক ঝাঁক ভারতীয় হায়েনা মাঠে নেমেছে। ২০১৩ সালের যেসব কুত্তা শাহবাগে ঘেউঘেউ করেছিল, তাদের আবারও পদচারণা দেখা যায়। তারা কোন সাহসে আমার দেশের পুলিশের ওপর হামলার সাহস পায়। লাকিসহ যেসব শাহবাগিরা ২০১৩ সালে সন্ত্রাস সৃষ্টি করেছিল, তাদের কেনো এখনো গ্রেফতার হচ্ছে না? আবার দেশকে অস্থিতিশীল করতে চান, তাহলে আবার জুলাই বিপ্লব হবে। ইন্টেরিম সরকারকে বলতে চাই, আপনারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।

সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, “শাহবাগের আন্দোলন একটি ঘৃণিত অধ্যায় হয়ে থাকবে। পরিকল্পিতভাবে লাকি আক্তারদের মাঠে নামানো হয়েছে, যা আমরা মেনে নিতে পারি না।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী তৌফিক বলেন, “২০১৩ সালের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে আমরা তা প্রতিহত করব।”

শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধের ঘোষণা দেন।

an adbox will go here