কামরাঙ্গীরচরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের যাবজ্জীবন, দুই শিশুর ১০ বছর কারাদণ্ড - দিগন্ত জার্নাল

কামরাঙ্গীরচরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের যাবজ্জীবন, দুই শিশুর ১০ বছর কারাদণ্ড

দিগন্ত জার্নাল ডেস্ক:

রাজধানীর কামরাঙ্গীরচরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই শিশুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় দেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন—বগুড়ার ধুনট উপজেলার মোহন, সিরাজগঞ্জের বেলকুচির সাব্বির ও শরীয়তপুরের রাসেল। তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২০ সালের ১৭ জুন কামরাঙ্গীরচরের একটি নির্মাণাধীন ভবনে ১৩ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

রায় ঘোষণার সময় তিন আসামিকে আদালতে হাজির করা হয় এবং সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। তবে সাজাপ্রাপ্ত দুই শিশু পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

an adbox will go here