মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর মৃত্যু - দিগন্ত জার্নাল

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর মৃত্যু

দিগন্ত জার্নাল ডেস্ক :

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ গণমাধ্যমে জানান, শিশুটির গতকাল দুই দফায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম দফায় সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসলেও দ্বিতীয় দফায় সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি। দুপুর ১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

৮ মার্চ শিশুটিকে ঢাকা সিএমএইচ-এ সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে, পাশাপাশি শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

an adbox will go here