বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা জরুরি: জমিয়ত - দিগন্ত জার্নাল

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা জরুরি: জমিয়ত

দিগন্ত জার্নাল ডেস্ক :

মহান আল্লাহ রমজান মাসে সিয়াম সাধনার বিধান দিয়েছেন তাক্বওয়া অর্জনের জন্য, যা বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর পল্টনস্থ ফার্স হোটেল এন্ড রিসোর্টের রিক্রিয়েশন লাউঞ্জে বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে জমিয়তের আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদের রক্তের সাথে বেঈমানী করা এবং পরাজিত শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই সরকারকে শক্ত হাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।

জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, স্বার্থান্বেষী রাজনীতি কখনো কল্যাণ বয়ে আনে না। আমাদের রাজনীতি হওয়া উচিত ইসলাম ও দেশ-জাতির বৃহত্তর স্বার্থে। অতীতে আমাদের পূর্বপুরুষেরা লৌহমানবের মতো ব্রিটিশ সাম্রাজ্যবাদকে রুখে দিয়েছিলেন, আমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে যে কোনো আগ্রাসন ও আধিপত্যবাদকে প্রতিহত করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, খুনীদের বিচার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশ নিয়ে বিদেশি সকল চক্রান্ত প্রতিহত করতে জাতীয় ঐক্য অপরিহার্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, সিনিয়র যুগ্মমহাসচিব এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির সিনিয়র সহ-সভাপতি মেজর অব. আব্দুল হামিদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি একেএম আশরাফুল হক প্রমুখ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজিজ, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতী মনীর হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজিপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসিরুদ্দিন খান, মাওলানা তৈয়্যিববুর রহমান চৌধুরী, মাওলানা আফজাল হোসাইন রহমানী, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, সহ অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী, মাওলানা মাহবুবুল আলম, মুফতী বশীরুল হাসান খাদিমানী, মাওলানা নূর মোহাম্মদ কাসেমী প্রমুখ।

an adbox will go here