দাবি আদায়ের আন্দোলনের নামে বিগত দিনের ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত - দিগন্ত জার্নাল

দাবি আদায়ের আন্দোলনের নামে বিগত দিনের ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত

দিগন্ত জার্নাল ডেস্ক:

দেশব্যাপী বভিন্ন দাবি আদায় এবং ধর্ষণের বিচারের নামে করা আন্দোলনের মধ্যে বিগত দিনের পতিত ফ্যাসিবাদ এবং গণহত্যায় জড়িত গণজাগরণ মঞ্চের লাকি আক্তারা ঢুকে পড়েছে বিভিন্ন কৌশলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়েত ইসলামীর নির্দোষ নেতাদের রাজাকারের সিল লাগিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফাঁসিতে ঝুলানো এবং ১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের নিরহ কর্মীদের গণহত্যার সাথে জড়িত গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। চেতনা বেচে খাওয়া গণতন্ত্রেরনামধারী, গণতান্ত্রিক চেতনার বিরোধী এই গোষ্ঠীটি বিভিন্ন সময় ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রকে বিপথে নিতে চেয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের কার্যকলাপ স্পষ্ট হয়ে উঠেছে। এ নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে কাজ করছে।

২০২৪ এর জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার তাড়া খেয়ে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের অন্তমত হাতিয়ার এই গণজাগরণ মঞ্চের শাহাবাগীরা বিভিন্ন গণআন্দোলনে গোপনে প্রবেশ করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সংগঠনের কিছু অনুসারী ও সুবিধাভোগী গোষ্ঠী খুব নিরবে বাংলাদেশের নতুন করে বড় ধরণের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছে । নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই গোষ্ঠীগুলো অতীতেও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল এবং বর্তমানে নতুন রূপে আত্মপ্রকাশের চেষ্টা করছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যারা জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রসমাজ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জনগণকে সচেতন থাকতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

an adbox will go here