জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন
দিগন্ত জার্নাল ডেস্ক :
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন সকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টালে বৈঠকটি শুরু হয়। বৈঠক শেষে, গুতেরেসের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এরপর তিনি দুপুরে কক্সবাজার যাবেন, যেখানে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি এবং তাদের দেখভালের বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, সার্বিক অর্থ সংকট এবং এর প্রভাব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামনে আসবে। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন। সন্ধ্যায়, ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশগ্রহণ করবেন। সফরের শেষেই রাতের দিকে ঢাকায় ফিরে আসবেন, যেখানে তার সঙ্গে সফর করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।