গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা - দিগন্ত জার্নাল

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

দিগন্ত জার্নাল ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন খায়রুল বাসার সুজন (৩৫)। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

সুজন কুষ্টিয়ার মিরপুর থানার কুরশা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি শ্রীপুরের চন্নাপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং পোশাক কারখানায় কাজ করতেন।

তার স্ত্রী রাজকুমারী ওরফে ফাতেমা জানান, সকালবেলা একসঙ্গে বাসা থেকে বের হলেও সুজন আর ফেরেননি। বিকেলে ফোন করলে তিনি শ্রীপুরে আছেন বলে জানান এবং কিছুক্ষণ পর বলেন, “বিদায়।” এরপর ট্রেনের শব্দ শুনতে পান তিনি। পরে বারবার ফোন করলেও সুজন আর রিসিভ করেননি।

ঘটনার বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং স্বজনদের আবেদনের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

an adbox will go here