চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে - দিগন্ত জার্নাল

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

দিগন্ত জার্নাল ডেস্ক :

নেত্রকোনার মোহনগঞ্জে চাঁ’দা না পেয়ে জসীম উদ্দীন নামে এক ব্যবসায়ীকে কু’পিয়ে আ’হত করার অ’ভিযোগ উঠেছে মোহনগঞ্জ পৌর যুব’দলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল (শুক্রবার) বিকালে মোহনগঞ্জ পৌর শহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আ’হত জসিম উদ্দিন মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানী ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন এবং পরিবারসহ ঢাকায় বসবাস করেন।

আ’হত জসিম উদ্দিনের স্ত্রী নিশা আক্তার বলেন, গত ৫ আগস্টের পর থেকে যুব’দল নেতা খোকন জসিম উদ্দিনের কাছে ১০ লাখ টাকা চাঁ’দা দাবি করে আসছিল। গত বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন তারা। জুম্মার নামাজ শেষে মোহনগঞ্জ বাজারের পাথরঘাটা এলাকায় ইফতার কেনার সময় যুব’দল নেতা খোকনসহ ১০-১২ জন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় রামদা দিয়ে কু’পিয়ে ও রড দিয়ে পি’টিয়ে জসিমকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উ’দ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এদিকে অ’ভিযুক্ত যুব’দল নেতা ফয়সাল আহমেদ খোকনের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আ’হত জসিম উদ্দিনকে দেখতে গিয়েছিলেন, আ’হত জসিম উদ্দিনের স্ত্রীর সাথে কথা হয়েছে। অ’ভিযোগ দিলে মা’মলা নেওয়া হবে বলেও জানান তিনি।

an adbox will go here