নেত্রকোণা জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী হেলিম - দিগন্ত জার্নাল

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী হেলিম

দিগন্ত জার্নাল প্রতিবেদক:

নানা চড়াই-উৎরাই, বিভিন্ন সংগ্রাম ও চ্যালেঞ্জ পেরিয়ে অবশেষে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে উৎসবমুখর পরিবেশে। এই ঐতিহাসিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন নেত্রকোনা গণমাধ্যমের প্রাণ পুরুষ, সর্বসাধারণের প্রিয়ো ও আস্থাভাজন, বিপ্লবী চেতনার মানব ম. কিবরিয়া চৌধুরী হেলিম। তাঁর এই অর্জনে নেত্রকোনাবাসী এবং গণমাধ্যমকর্মীরা উচ্ছ্বসিত এবং আনন্দিত।

এটি শুধু একটি পদ লাভের বিষয় নয়, বরং এটি সাংবাদিকদের অধিকার রক্ষায় এক নতুন অঙ্গীকারের প্রতীক। নেত্রকোণার গণমাধ্যমকর্মীরাসহ সকল শ্রেণী-পেশার মানুষ বিশ্বাস করে, কিবরিয়া চৌধুরী হেলিমের নেতৃত্বে নেত্রকোনায় এক আদর্শ পরিবেশ তৈরি হবে, যেখানে সংবাদমাধ্যমের কর্মীরা স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন এবং জনসাধারণ কথিত সাংবাদিকদের থেকে হয়রানি হওয়া থেকে রেহাই পাবে। তার নিরলস প্রচেষ্টা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার দৃঢ় সংকল্প নেত্রকোনাবাসীকে নতুন উচ্চতায় পৌঁছাতে সহায়তা করবে।

হেলিম আপনার প্রতি দিগন্ত জার্নালের পক্ষ থেকে শুভকামনা ও অকুণ্ঠ সমর্থন রইল। আমরা আশাবাদী, আপনার সুদক্ষ নেতৃত্বে নেত্রকোণা জেলা প্রেসক্লাব এক নতুন দিগন্তে পৌঁছাবে।

an adbox will go here