আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে: অ্যাটর্নি জেনারেল - দিগন্ত জার্নাল

আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে: অ্যাটর্নি জেনারেল

দিগন্ত জার্নাল ডেস্ক :

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, এই রায় সমাজে শৃঙ্খলা আনবে এবং ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা বাড়াবে।

রোববার (১৬ মার্চ) হাইকোর্টের রায় ঘোষণার পর নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের প্রতি মানুষের যে ধারণা, এই রায়ের মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি আরও বলেন, “এ রায়ের মধ্য দিয়ে সমাজে বার্তা গেছে যে, কেউ যত শক্তিশালীই হোক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই। আবরার ফাহাদের মৃত্যু এটি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে যে, ফ্যাসিজম যত শক্তিশালীই হোক, মানুষের মনুষত্ববোধ কখনও কখনও জেগে উঠে সব ফ্যাসিজমকে ভেঙে দুমড়েমুচড়ে দিতে পারে।”

মামলার পটভূমি:
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যান আবরার ফাহাদ। এই ঘটনায় তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন এবং পরে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আসামিদের দণ্ড দেন, যা হাইকোর্টে অনুমোদনের জন্য পাঠানো হয়। আজকের রায়ের মাধ্যমে সেই রায় বহাল রাখা হলো।

an adbox will go here