এ বছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রণালয় - দিগন্ত জার্নাল

এ বছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রণালয়

দিগন্ত জার্নাল ডেস্ক :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, এবছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। রোববার দুপুরে ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

তিনি বলেন, “রমজান মাস চলছে এবং ঈদের ছুটি এই সময় পড়েছে। ২৬ মার্চও একই সময় পড়েছে। বৈঠকে এই সময়ে ঝুঁকি কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। গত বছর যেমন কুচকাওয়াজ হয়নি, এবারও হবে না। আমরা কোনো আনন্দ করার মেজাজে নাই।”

স্বাধীনতা দিবসে আইনশৃঙ্খলা বা নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি আছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, “আমি কোনো ঝুঁকি দেখছি না।”

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

এছাড়া, ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতা পরিশোধের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদে গার্মেন্টস শ্রমিকদের ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত তৈরি পোশাক খাতের সংগঠনগুলো ধাপে ধাপে নেবে।

an adbox will go here