আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
দিগন্ত জার্নাল ডেস্ক :
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও দিকনির্দেশনা দিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বৈঠকে ১২৭ জন পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকবেন, যেখানে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। সভায় দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি, সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি উপস্থিত থাকবেন।
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে করণীয় নিয়ে আলোচনা করা হবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।