গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন
দিগন্ত জার্নাল ডেস্ক :
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন। সোমবার সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, রোববার (১৬ মার্চ) থেকে গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে, ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।
এই বদলির পর নতুন কোনো কর্মকর্তা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে কাজ করবেন।
an adbox will go here