ভারত ও ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
দিগন্ত জার্নাল ডেস্ক :
ভারত ও ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার (১৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল এবং জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫০০ টন আতপ চাল কেনা হয়েছে। ভিয়েতনামের চালের এটি দ্বিতীয় চালান, এর আগে প্রথম চালানের ১৭ হাজার ৮০০ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।
এটি দেশের খাদ্য নিরাপত্তা জোরদারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের একটি পদক্ষেপ, যেখানে নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকে চালের চালানগুলো দেশে এসে পৌঁছাচ্ছে।