এমসি কলেজ ধর্ষণ মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ - দিগন্ত জার্নাল

এমসি কলেজ ধর্ষণ মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ

দিগন্ত জার্নাল ডেস্ক :

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

আজ (১৭ মার্চ) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন প্রত্যাহার করে নেওয়ার পর বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন।

এ মামলায় ২০২২ সালের ১৫ ডিসেম্বর হাইকোর্ট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের নির্দেশ দেয়। এরপর রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছিল।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ ওঠে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শাহ পরান থানায় মামলা দায়ের করেন। পুলিশ ২০২০ সালের ৩ ডিসেম্বর অভিযোগপত্র দেয়, যার মধ্যে আটজন আসামি রয়েছে। তাদের মধ্যে ছয়জন সরাসরি ধর্ষণে জড়িত এবং বাকিরা সহযোগিতা করেছে।

an adbox will go here