মেয়ে ও তার পরিবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন মা, জমিদখল ও মিথ্যা মামলার অভিযোগ - দিগন্ত জার্নাল

মেয়ে ও তার পরিবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন মা, জমিদখল ও মিথ্যা মামলার অভিযোগ

দিগন্ত জার্নাল ডেস্ক :

টাঙ্গাইলের নাগরপুরে এক মা সংবাদ সম্মেলন করে তার মেয়ে ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ওই মায়ের দাবি, জমিদখলে ব্যর্থ হয়ে তার মেয়ে জাহানারা আক্তার ও তার পরিবার ডাকাতির নাটক এবং মিথ্যা মামলা করেছেন, এমনকি সমাজে মিথ্যে তথ্যও প্রচার করছেন।

সোমবার সকালে নাগরপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোহিনুর বেগম (৮৫) তার ছেলে এস এম তারেক মাহমুদকে মাধ্যমে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, নাগরপুর সদরের গরুহাটে তাদের বাড়ি এবং ওই বাড়ির সংলগ্ন জমির এক অংশে ২০১৪ সাল থেকে তার মেয়ে জাহানারা আক্তার বসবাস করছিলেন। এই সময়ে তার মেয়ে জমিটির দখল নেওয়ার চেষ্টা করলে পরিবার তাকে বাধা দেয়। পরবর্তীতে তার মেয়ে জাল কাগজ তৈরি করে জমি দখলের চেষ্টা করে এবং বাধা পেয়ে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র শুরু করে।

কোহিনুর বেগম বলেন, “২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমার বড় ছেলের সন্তান এস এম মহিউদ্দিন মাহমুদ (মহন) গরু হাটে ক্রিকেট খেলতে গিয়ে তার বন্ধুদের সঙ্গে বিশ্রাম নেন। এ সময় আমার মেয়ে জাহানারা ও তার ছোট ছেলে জাহিদ তাদের উঠে যেতে বলে। এর পর বাগবিতণ্ডা এবং হাতাহাতি হয়।” এর পরেই তার মেয়ে জাহানারা ও তার ছেলে সিরাজ আলম মাসুদ ফেসবুকে অভিযোগ করে যে, তাদের বাড়িতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় নাগরপুর থানায় মহনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন জাহানারা।

কোহিনুর বেগম আরও বলেন, “প্রকৃত ঘটনা হলো, আমার মেয়ে জাহানারা ও তার ছেলে মাসুদ আমাদের সম্পত্তি দখলের জন্য এসব নাটক করছে। তাদের পরিবারকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এলাকাবাসী। বর্তমানে তারা টাঙ্গাইলে বাস করছে। তাই, আমি এ বয়সে বাধ্য হয়ে মেয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে হচ্ছে।”

এ ঘটনায় স্থানীয়রা বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এবং পারিবারিক অশান্তি বাড়ায় মা সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেন।

an adbox will go here