বাবার মন্ত্রীত্ব: আলী আহমাদ মাবরুরের স্মৃতিচারণ - দিগন্ত জার্নাল

বাবার মন্ত্রীত্ব: আলী আহমাদ মাবরুরের স্মৃতিচারণ

দিগন্ত জার্নাল ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর তার বাবার মন্ত্রিত্বকাল এবং পরিবারের জীবনযাপন নিয়ে স্মৃতিচারণ করেছেন।

তিনি জানান, ২০০১ সালে মন্ত্রিত্ব পাওয়ার পরেও পরিবারের জীবনযাপনে কোনো পরিবর্তন আসেনি। মুজাহিদ মন্ত্রী হওয়ার পরও তাদের পরিবার সাধারণভাবে জীবনযাপন করেছে। মাবরুর বলেন, “যেমন আমরা মিন্টু রোডের বাসায় থাকতাম, তখনও আমি পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করেছি। এখনো সেভাবেই চলি।”

মাবরুর জানান, মুজাহিদ তার পরিবারের সদস্যদের সরকারি সুবিধা ব্যবহারের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছিলেন। তিনি কখনোই সরকারি গাড়ি ব্যবহার করতে অনুমতি দেননি এবং পরিবারের সদস্যদেরও এর ব্যবহার থেকে বিরত থাকতে বলতেন।

মুজাহিদ তার মন্ত্রিত্বের প্রথম দিনেই পরিবারের সদস্যদের সতর্ক করেছিলেন যাতে তাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে তার দুর্নাম না হয়। মাবরুর বলেন, “আমাদের মন্ত্রিত্বের প্রথম ছয় মাস আমরা মগবাজারের ভাড়া বাসায় থাকতাম, এবং সেই সময় পুলিশ হাউজ প্রটোকলও আমাদের ভাড়া বাসায় নিয়ে আসা হয়েছিল।”

এছাড়া, মুজাহিদ তার ছেলেকে পকেটমানির জন্য কাজ করার পরামর্শ দেন, যার ফলস্বরূপ মাবরুর ২০০৫ সালে পত্রিকায় চাকরি শুরু করেন।

an adbox will go here