বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান - দিগন্ত জার্নাল

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান

দিগন্ত জার্নাল ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, বিএনপিকে আবারও এক-এগারোর মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। তিনি বলেছেন, “যত বেশি নিরপেক্ষ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, তত বেশি বিএনপিকে বিভ্রান্তিকর প্রচারণার শিকার হতে হচ্ছে।”

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল লেকশোরে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “সকালে কয়েকটি পত্রিকার খবর দেখে আমি কেন্দ্রীয় অফিসে যোগাযোগ করি। পরে জানতে পারি, ঘটনাগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এটি একটি মহলের ষড়যন্ত্র, যারা বিএনপি এবং দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে। ঠিক ওয়ান-ইলেভেনের সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হয়েছিল, এখনো তেমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের প্রতিকূলতা মোকাবিলা করতে হবে।

an adbox will go here