নেত্রকোণায় মেডিক্যাল কলেজ স্থাপনের আদেশ বাতিলের প্রতিবাদে মানববন্ধন
দিগন্ত জার্নাল ডেস্ক:
নেত্রকোণা মেডিক্যাল কলেজ স্থাপন এর আদেশ বাতিলের প্রতিবাদে নেত্রকোণা সচেতন যুব ও ছাত্র সমাজের উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ ২০২৫ ইং তারিখে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক দল এর সাধারণ সম্পাদক Adv Khalid Saifullah Munna, এবং সঞ্চালনা করেন নেত্রকোণা জেলা ছাত্রদল এর সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জনাব এস এম মনিরুজ্জামান দুদু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জনাব মাসুদ রানা চৌধুরী, জেলা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক জনাব তানভীর জাহান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব সোলায়মান হাসান রুবেল, ডাঃ মাজহারুল ইসলাম মাজু, শিক্ষক জনাব সফিউল আলম খান, জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় সদস্য ফাহিম পাঠান, জেলা জাসাস এর আহবায়ক কণ্ঠশিল্পী সাদমান চৌধুরী পাপ্পু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, জেলা ছাত্রশিবির এর সাহিত্য সম্পাদক মোঃ তারেক সহ জেলা বারের আইনজীবীগণ এবং নেত্রকোণা মেডিকেল কলেজ এর ছাত্রছাত্রী বৃন্দ।
এছাড়া, নেত্রকোণা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। প্রতিবাদকারীরা নেত্রকোণা মেডিক্যাল কলেজ স্থাপনের আদেশ পুনর্বহালের জন্য সরকারের প্রতি দাবি জানান।