নেত্রকোনায় ড্যানীর উদ্যোগে ইফতার মাহফিল, জাতীয় ঐক্যের আহ্বান - দিগন্ত জার্নাল

নেত্রকোনায় ড্যানীর উদ্যোগে ইফতার মাহফিল, জাতীয় ঐক্যের আহ্বান

সৈয়দ মাকসুদুল হক

নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় নিজ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, “দীর্ঘ সময় বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, যার কারণে একত্রিত হওয়ার সুযোগ ছিল না। তবে ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের ফলে সেই সুযোগ সৃষ্টি হয়েছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সমর্থন দিয়েছে। এখন সেই সমর্থন টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের। জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নে দেরি করা হলে জনগণ মেনে নেবে না। সময়ক্ষেপণ না করে দ্রুত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসেবে আজকের এই ইফতার মাহফিল আয়োজন করেছি। আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই।”

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা সাবেক সভাপতি ও সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহীন, জেলা সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান, সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

an adbox will go here