ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
দিগন্ত জার্নাল ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে করে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি পাবেন।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ঈদ উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতরের মূল ছুটির দিন। এর আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রোববার) এবং পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে। এছাড়া, ২৮ মার্চ (শুক্রবার) ও ৪-৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এবার টানা ৯ দিনের ছুটি উপভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।