এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া: এম এ মালেক - দিগন্ত জার্নাল

এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া: এম এ মালেক

দিগন্ত জার্নাল ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, এম এ মালেক বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।’

তিনি আরও জানান, ডাক্তাররা সেই অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন এবং ফ্লাইট সূচির ওপর নির্ভর করেই তার ফেরা নিশ্চিত হবে। তবে নির্ধারিত সময়ে ফ্লাইট না পাওয়া গেলে কিছুটা পরিবর্তন হতে পারে।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পরে হয়তো তিনি ফিরবেন। একসঙ্গে দুজন যাবেন না, এটা আমি বিশ্বাস করি।’

an adbox will go here