ভোটের বয়স ১৬ ও প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব এনসিপির - দিগন্ত জার্নাল

ভোটের বয়স ১৬ ও প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব এনসিপির

দিগন্ত জার্নাল ডেস্ক :

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোট দেওয়ার বয়স ১৬ এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রূপায়ণ সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এ কথা জানান।

তিনি বলেন, ‘আগামীকাল (রোববার) জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে। সেখানে ভোট দেওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি।’

এনসিপি নেতা আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর বর্তমান সংবিধান কার্যকর নেই, তাই নতুন সংবিধান রচনা করা দরকার। তার মতে, আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত, যা পরে আইনসভায় রূপান্তরিত হবে।

উল্লেখ্য, বর্তমানে ভোটাধিকার পেতে একজন নাগরিকের ন্যূনতম বয়স হতে হয় ১৮ বছর এবং নির্বাচনে প্রার্থী হতে হলে ২৫ বছর পূর্ণ করতে হয়। তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি এবার সেই বয়সসীমা কমানোর প্রস্তাব দিচ্ছে।

an adbox will go here