আওয়ামী লীগের রাজনীতিতে আর স্থান নেই: এনসিপি
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, “যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছেন, তাদের রক্তের শপথ—আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আ’ও’য়া’মী’ লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।”
শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আয়োজিত এক বি’ক্ষো’ভ সমাবেশে তিনি এ কথা বলেন।
“গ’ণ’হ’ত্যা’র দায়ে আ’ও’য়া’মী’ লীগের বিচার, নিবন্ধন বা’তি’ল ও দলটির সব কার্যক্রম নি’ষি’দ্ধের দাবি জানিয়ে আখতার হোসেন বলেন, ‘কোনো শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে আ’ও’য়া’মী’ লীগের বিদায় হয়নি। হাজারো মানুষের রাজপথ ভেজানো র’ক্তের মধ্য দিয়ে এই খু’নি’–ফ্যা’সিস্ট’ আ’ও’য়া’মী’ লীগের বিদায় হয়েছে। আমাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আ’ও’য়া’মী’ লীগকে আমরা পুনর্বাসিত হতে দেব না। বাংলাদেশে যতবার আ’ও’য়া’মী’ লীগ ক্ষমতায় এসেছে, ততবার সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে।’”
দল হিসেবে আ’ও’য়া’মী’ লীগকে নি’ষি’দ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের নি’ষ্ক্রিয়তা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “আশ্চর্যের বিষয় হলো, সাত মাস পেরিয়ে গেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার এখনো আ’ও’য়া’মী’ লীগের বি’চারিক কার্যক্রম শুরু করেনি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, দল হিসেবে আ’ও’য়া’মী’ লীগকে বি’চার’র কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আ’ও’য়া’মী’ লীগের নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না, এবং অল্প সময়ের মধ্যে দলটির নিবন্ধন বা’তি’ল করতে হবে।”
বি’ক্ষো’ভ সমাবেশে এনসিপির ঢাকা মহানগর শাখার নেতা-কর্মীদের সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যান।