বঙ্গোপসাগরে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্য বিল্লালের লাশ উদ্ধার
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য বিল্লালের লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে। রোববার সকালে টেকনাফ জিরো পয়েন্টের পশ্চিম বিচ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিল্লাল টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধীনে শাহপরীর দ্বীপ বিওপিতে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে জোয়ারের পানিতে ভেসে বিল্লালের মরদেহ তীরে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবিকে খবর দিলে তারা এসে লাশটি শনাক্ত করে নিয়ে যায়।
গত শুক্রবার রাতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বিল্লাল নিখোঁজ হন। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াসউদ্দিন জানিয়েছেন, ‘মরদেহ এখনও আমাদের কাছে আসেনি।’