৪০তম বিসিএস প্রশাসন ক্যাডাস অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন
দিগন্ত জার্নাল ডেস্ক:
৪০তম বিসিএস প্রশাসন ক্যাডাস অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার, দিনব্যাপী ভোটাভুটির মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
an adbox will go here