হান্নান মাসউদের পথসভায় হামলা, অভিযোগের তীর বিএনপির দিকে - দিগন্ত জার্নাল

হান্নান মাসউদের পথসভায় হামলা, অভিযোগের তীর বিএনপির দিকে

দিগন্ত জার্নাল ডেস্ক:

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ হামলা হয়। ঘটনার প্রতিবাদে হান্নান মাসউদের নেতৃত্বে তার নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

হান্নান মাসউদ দাবি করেন, এ হামলার সাথে স্থানীয় বিএনপি জড়িত।

an adbox will go here