রমজানে স্বস্তি: বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ - দিগন্ত জার্নাল

রমজানে স্বস্তি: বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ

দিগন্ত জার্নাল ডেস্ক:

এবারের রমজানে বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজারে তুলনামূলক স্বস্তি দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের ফলে বিদ্যুৎ বিভ্রাট কমে এসেছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও নিয়ন্ত্রণে রয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. ফাওজুল কবির খান জানিয়েছেন, রমজানের আগে চাহিদা নিরূপণ করে জ্বালানি সরবরাহ বাড়ানো হয়েছে, যার ফলে এবারের রোজায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকায় সেহরি, ইফতার ও তারাবির সময় এখন পর্যন্ত কোনো লোডশেডিং হয়নি। রাজধানীর বাইরেও আগের বছরের তুলনায় লোডশেডিং কম হয়েছে।

বাজার পরিস্থিতি নিয়েও ইতিবাচক সাড়া মিলেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, সরকারের কঠোর নজরদারির ফলে এবার খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে সহনীয় রয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এ বছর রমজানে বিদ্যুতের চাহিদা ১৪-১৫ হাজার মেগাওয়াটে পৌঁছেছে, যা মোকাবিলায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের কাছাকাছি যেতে হয়েছে সরকারকে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এসির তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতসহ একাধিক সংস্থা তদারকি করছে, যার ফলে এবার রমজানে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট গঠনের সুযোগ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

an adbox will go here