সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে: এম সাখাওয়াত হোসেন - দিগন্ত জার্নাল

সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে: এম সাখাওয়াত হোসেন

দিগন্ত জার্নাল ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাবাহিনী দেশ ও দেশের জনগণের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি জানান, “আমরা জুলাই আন্দোলনের শহিদ পরিবারের প্রতি ঋণী, হাজার হাজার ছাত্র-জনতা গুরুতর আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ববরণ করেছেন, এবং সরকার তাদের পাশে থাকবে।”

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘হিরোজ অব-২৪’ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছে বরেন্দ্র ফাউন্ডেশন ও সেফটি নেটওয়ার্ক।

এম সাখাওয়াত হোসেন আরও বলেন, “শহিদ পরিবার ও আহতদের জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ইফতারের সময় তাদের পরিবারে শোক ও কষ্টের মাঝে ঈদের আনন্দ আসা কঠিন। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, শহিদ সন্তানরা ভালো থাকুন এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন আলোকচিত্রশিল্পী শহিদুল আলম, বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সুইডেন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

an adbox will go here