দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস - দিগন্ত জার্নাল

দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা এ ধরনের কথা বলে, তারা স্বাধীনতা দিবসের গুরুত্ব খাটো করতে চায়।

বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস আরও বলেন, ‘যাদের মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না, তারাই এখন দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে। রাজনীতির মাঠে মতভেদ থাকলেও দেশের স্বার্থে ঐক্যের বিকল্প নেই।’

এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘১৯৭১ দেশকে জন্ম দিয়েছে, তবে স্বাধীনতার প্রকৃত চেতনা নষ্ট করা হয়েছিল। সেই স্বাধীনতা রক্ষা করতেই ২০২৪ সালের অভ্যুত্থান ঘটেছে।’

অন্যদিকে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জনগণ যে সংস্কার চায়, তাতে জাতীয় ঐক্য আনা জরুরি। রাজনৈতিক দলগুলোকে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।’

an adbox will go here