ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজধানী ঢাকা, ময়মসিংহ, সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে আজ দুপুর ১২টা ২৫ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ এবং উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়, যা ঢাকা থেকে ৫৯৭ কিলোমিটার দূরে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৭.৭ এবং এটি মিয়ানমারের সাগাইং অঞ্চলের ১৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে দেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভবিষ্যৎ পরবর্তী কম্পনের সম্ভাবনা নিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।