আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘ইউপিডিএফের’ গোলাগুলি: একজন নি’হ’ত
দিগন্ত জার্নাল ডেস্ক:
রাঙামাটির লংগদু উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহলদলের সঙ্গে ‘ইউ’পি’ডি’এফ’ স’ন্ত্রা’সী দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন স’ন্ত্রা’সী গু’লিবিদ্ধ হয়ে নি’হ’ত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে কিসিংছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘ইউ’পি’ডি’এফ’ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) নামে পার্বত্য চুক্তি বিরোধী একটি স’ন্ত্রা’সী সংগঠনের অবস্থানের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে যায়। এ সময় টহলদলের ওপর ‘ইউ’পি’ডি’এফ স’ন্ত্রা’সীরা গু’লিবর্ষণ করে। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা গু’লি চালালে উভয়পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
৭নং লংগদু ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জগদীশ চাকমা বলেন, “আমার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স’ন্ত্রা’সীদের গোলাগুলি হয়েছে। এতে একজন নি’হ’ত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ম’র’দে’হ উদ্ধার করে নিয়ে গেছে।”
‘ইউ’পি’ডি’এফ’ রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা দাবি করেছেন, “নি’হ’ত ব্যক্তি তাদের কর্মী নন। তার সঙ্গে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।”
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, “গোলাগুলির ঘটনায় একজন ব্যক্তি নি’হ’ত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।