নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের বিকল্প নেই: ফাহিম রহমান খান পাঠান - দিগন্ত জার্নাল

নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের বিকল্প নেই: ফাহিম রহমান খান পাঠান

দিগন্ত জার্নাল ডেস্ক

নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। সকল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার নেত্রকোনা পৌর মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রকোনা জেলা কমিটির আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ফাইম রহমান খান পাঠান।

রাফায়েল হোসেন সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে আরও বক্তব্য রাখেন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডা. ইসরাত জাহান, নেত্রকোনা পৌর জামাতের সেক্রেটারি এস এম আল আমিন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেস উদ্দিন ফারাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব নাফিউ রহমান খান পাঠান, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা ইসলাম মোহ, জাতীয় নাগরিক কমিটির নেত্রকোনা সদর উপজেলার প্রতিনিধি সদস্য ইমন কায়েস শুভসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

পরে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

an adbox will go here