আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে আংশিক - দিগন্ত জার্নাল

আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে আংশিক

দিগন্ত জার্নাল ডেস্ক:

আজ (২৯ মার্চ) ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল থেকে এটি দেখা যাবে। গ্রহণের ছায়া আর্কটিক ও আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত হবে।

বাংলাদেশ সময় দুপুর ২টা ৫০ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে শেষ হবে। তবে বাংলাদেশ থেকে এটি আংশিক দেখা যাবে।

সেপ্টেম্বরে দ্বিতীয় সূর্যগ্রহণ

এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে ২১ সেপ্টেম্বর। এটি দেখা যাবে প্যাসিফিক মহাসাগর, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চল থেকে।

সূর্যগ্রহণ কী?

যখন চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে এবং চাঁদের ছায়া সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। এই ছায়া যেখানে পড়ে, সেখানে সূর্য আংশিক বা সম্পূর্ণ কালো দেখায়।

সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো চোখের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সুরক্ষিত উপায়ে গ্রহণ পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

an adbox will go here