চাঁদ দেখা গেছে:সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে - দিগন্ত জার্নাল

চাঁদ দেখা গেছে:সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

দিগন্ত জার্নাল ডেস্ক:

দিগন্ত জার্নাল ডেস্ক: দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভা শেষে ধর্ম উপদেষ্টা জানান, দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই ২৯টি রোজা শেষে সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় প্রতিবছর তা পরিবর্তিত হয়। এবার সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদানসহ বেশ কয়েকটি দেশে রোববার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

উল্লেখ্য, এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

an adbox will go here