প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা: ঐক্যবদ্ধ থাকার আহ্বান - দিগন্ত জার্নাল

প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা: ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দিগন্ত জার্নাল ডেস্ক:

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজখবর নেবেন এবং তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা করবেন। আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি।”

তিনি আরও বলেন, ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন। সবার জীবন স্বার্থক ও আনন্দময় হোক, মহান আল্লাহ আমাদের সহায় হোন।

an adbox will go here