কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির সদস্য সচিব নিপুনকে দল থেকে অব্যাহতি
দিগন্ত জার্নাল ডেস্ক:
৩১ মার্চ ২০২৫,
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজমালুর রহমান নিপুনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়ার ঘোষণা করা হয়।
চিঠিতে জানানো হয়েছে, চাঁদাবাজির অভিযোগ ও সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কাজে জড়িত থাকার কারণে নিপুনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া, চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
an adbox will go here